• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ দেনমোহর পরিশোধের ব্যর্থতায় তিন মাসের জেল ও নিঃস্ব স্বামীর দায়মুক্তির আইনি বিশ্লেষণ! লাখাইয়ে শিশু মানছুরা হত্যা: অপকর্ম ঢাকতে হত্যার অভিযোগ, ডিএনএ পরীক্ষাসহ তদন্তে অগ্রগতি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা দেবীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বাসের ধাক্কায় মা ও কন্যার মৃত্যু, আহত আরও দুইজন চাঁপাইনবাবগঞ্জের গ্রাম ও শহরকে গ্রীন ক্লিন করার অঙ্গীকারবদ্ধ — নূরুল ইসলাম বুলবুল ভোগডাবুরী ইউনিয়নে হাট-বাজারে ঘুরে জনগণের সঙ্গে মতবিনিময় করলেন এমপি আব্দুস সাত্তার চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে এতিমদের সাথে নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুলের ইফতার বসতবাড়ীতে অনধিকার প্রবেশ, শ্লীলতাহানি, মারধর, ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবীগঞ্জে কলেজছাত্রী রত্না হত্যা রহস্য উদঘাটনে পুরস্কৃত তদন্ত কর্মকর্তা প্রবীর চন্দ্র সরকার

বিমল কুমার রায় / ২৯৩ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

বিমল কুমার রায়,
পঞ্চগড় জেলা প্রতিনিধি
:

পঞ্চগড়ের দেবীগঞ্জে কলেজছাত্রী সুলতানা আক্তার রত্না হত্যাকাণ্ডের রহস্য মাত্র ২৪ ঘণ্টায় উদঘাটন ও প্রধান আসামিকে গ্রেপ্তারের কৃতিত্বের জন্য বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র সরকার।

সোমবার (১১ আগস্ট) পঞ্চগড় পুলিশ লাইন্সের ড্রিল সেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই দেবীগঞ্জ সদর ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় কলেজছাত্রী সুলতানা আক্তার রত্নাকে শ্বাসরোধে হত্যা করেন তাঁর প্রেমিক মহাদেব রায়। ঘটনার পর প্রাথমিকভাবে কোনো ক্লু না থাকলেও প্রবীর চন্দ্রের নেতৃত্বে নিবিড় তদন্তের মাধ্যমে দ্রুত আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। পরে আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার বিষয়টি স্বীকার করেন মহাদেব রায়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শইমী ইমতিয়াজ, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমা, মেডিকেল অফিসার পুলিশ হাসপাতাল পঞ্চগড় ডা. মো. আসাদুজ্জামান আসাদ, আরআই পুলিশ লাইন্স পঞ্চগড় মো. মিজানুর রহমান চৌধুরীসহ অনেকে।

এ বিষয়ে প্রবীর চন্দ্র সরকার বলেন,
“যে কোনো কাজের স্বীকৃতি

দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। এই পুরস্কার আমাকে অনুপ্রাণিত করেছে এবং দায়িত্ব পালনে আরও দৃঢ় সংকল্পবদ্ধ করেছে। পুলিশ সুপার মহোদয়ের প্রতি আমি কৃতজ্ঞ।”

একই দিনে সভায় জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে শচীন্দ্র নাথ বনিককেও জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd