• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ দেনমোহর পরিশোধের ব্যর্থতায় তিন মাসের জেল ও নিঃস্ব স্বামীর দায়মুক্তির আইনি বিশ্লেষণ! লাখাইয়ে শিশু মানছুরা হত্যা: অপকর্ম ঢাকতে হত্যার অভিযোগ, ডিএনএ পরীক্ষাসহ তদন্তে অগ্রগতি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা দেবীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বাসের ধাক্কায় মা ও কন্যার মৃত্যু, আহত আরও দুইজন চাঁপাইনবাবগঞ্জের গ্রাম ও শহরকে গ্রীন ক্লিন করার অঙ্গীকারবদ্ধ — নূরুল ইসলাম বুলবুল ভোগডাবুরী ইউনিয়নে হাট-বাজারে ঘুরে জনগণের সঙ্গে মতবিনিময় করলেন এমপি আব্দুস সাত্তার চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে এতিমদের সাথে নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুলের ইফতার বসতবাড়ীতে অনধিকার প্রবেশ, শ্লীলতাহানি, মারধর, ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবীগঞ্জে গলাকাটা লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে নারীসহ ৫ জন আটক

বিমল কুমার রায় / ৪৪৯ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

বিমল কুমার রায়
পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে মোকলেছার (৩৫) নামে যুবকের গলাকাটা লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে নারীসহ ৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন— ধনমন্ডল এলাকার ইলিয়াস হোসেন, আসাদুজ্জামান, বাবুল মিয়া এবং নিহতের চাচাতো বোন মোর্শেদা ইয়াসমিন শিল্পী ও তার স্বামী মজিবর শিকদার। মজিবর শিকদার শরীয়তপুর জেলার নড়িয়া থানার আলিশা গ্রামের বাসিন্দা।

গত ১২ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় মোকলেছার রহমান (৩৫) নামে এক কসমেটিকস ব্যবসায়ীর গলাকাটা লাশ নিজ বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে একটি বাঁশঝাড়ে দেখতে পান নিহতের চাচী মোকসেদা বেগম।

খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে র‍্যাব, সিআইডি, পিবিআইসহ পুলিশের একাধিক ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করে। বিকাল ৪টায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত মোকলেছার রহমান দণ্ডপাল ইউনিয়নের ধনমন্ডল ঢাকাইয়া পাড়া এলাকার শাহাবুদ্দিনের একমাত্র সন্তান। তিনি পাশ্ববর্তী খোচাবাড়ি বাজারে কসমেটিক এর দোকান করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ময়নাতদন্ত না হওয়ায় শুক্রবার তা সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের বাবা শাহাবুদ্দিন বৃহস্পতিবার রাতে দেবীগঞ্জ থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বক্তব্যে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার সূত্র পাওয়া যায়।

নিহতের বাবা শাহাবুদ্দিন বলেন, “বুধবার রাত ৯টার দিকে দোকানে আমার নাতীকে রেখে বাড়ির পাশের একটি বিয়েতে দাওয়াত খেয়ে বাড়িতে আসার কিছুক্ষন পর আবার বের হয়। এরপর সে দোকানেও ফেরত যায় নি এবং বাড়িতেও ফেরত আসে নি। ফজরের নামাজের সময় পুত্রবধূ জানায়, সে এখনো ফেরেনি এবং তার ফোনও বন্ধ।” এরপর সকাল ১০ টায় বাড়ির পাশে বাঁশঝাড়ে তার রক্তমাখা গলাকাটা মরদেহ দেখতে পাওয়া যায়। তিনি ধারণা করছেন, হত্যার সঙ্গে তার ছেলের ঘনিষ্ঠ কেউ জড়িত থাকতে পারে।

আটকের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোয়েল রানা বলেন, “ঘটনার রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। সন্দেহভাজন পাঁচজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd