• সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Headline
দেবীগঞ্জে রাতের শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি, প্রাথমিকভাবে আক্রান্ত প্রায় ১৯ হেক্টর জমি লাখাইয়ে বুল্লাবাজার এ বিল্ড টেক ইন্জিনিয়ারিং এর উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল লাখাইয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সহ কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা লাখাইয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন লাখাইয়ে এ বছর বোরোধান বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক হবিগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ-এর যোগদান

দেবীগঞ্জে রাতের শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি, প্রাথমিকভাবে আক্রান্ত প্রায় ১৯ হেক্টর জমি

নয়ন রহমান / ১৪ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

নয়ন রহমান, পঞ্চগড় বিশেষ প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় গতকাল রাতের আকস্মিক শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে, ভুট্টা, মরিচ ও পেঁয়াজসহ প্রায় ১৯ হেক্টর জমির ফসল আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষি অফিস সূত্রে জানা যায়, বিক্ষিপ্তভাবে প্রায় ১৩ দশমিক ৫ হেক্টর জমির ভুট্টা হেলে পড়েছে। এছাড়া শিলাবৃষ্টিতে মরিচের ১ দশমিক ৯ হেক্টর এবং পেঁয়াজের ৩ দশমিক ৫ হেক্টর জমিতে ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড, শালডাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এবং দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে।

উপজেলা কৃষি কর্মকর্তা নাইম মোর্শেদ বলেন, “গতকাল রাতের শিলাবৃষ্টির পর থেকেই মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহে কাজ করছেন। প্রাথমিক প্রতিবেদন ইতোমধ্যে পাঠানো হয়েছে। আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।”

হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই মৌসুমের গুরুত্বপূর্ণ ফসল হারানোর শঙ্কায় রয়েছেন। কৃষি বিভাগ জানিয়েছে, চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd