• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সহ কারবারি আটক

এম এ ওয়াহেদ / ৬৪ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

এম এ ওয়াহেদ,লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাই থানা পুলিশের এক সফল অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. নুরুন্নবী (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানা পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।

থানা সূত্রে জানা গেছে, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হকের প্রত্যক্ষ দিকনির্দেশনায় পুলিশের একটি বিশেষ দল এই অভিযানে অংশ নেয়। অভিযানে নেতৃত্ব দেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রণয় কুমার সরকার। তার সঙ্গে ছিলেন স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের এএসআই মাসুদ রানা, এএসআই মো. আফছার আলী ও সঙ্গীয় পুলিশ ফোর্স।

অভিযানটি পরিচালিত হয় লাখাই ইউনিয়নের বাঙ্গালপাড়া হাটি এলাকায় জনৈক তৈয়ব আলীর বাড়িতে। সেখান থেকেই শিবপুর গ্রামের সাহাব আলীর ছেলে মো. নুরুন্নবীকে হাতেনাতে আটক করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, “আটককৃত আসামি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশ্বরোড এলাকা থেকে গাঁজার একটি চালান নিয়ে বাড়িতে আসার সংবাদ আমাদের কাছে ছিল। সেই গোপন তথ্যের ভিত্তিতে তৈয়ব আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”

পুলিশ জানিয়েছে, ধৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার (২৮ মার্চ) আসামিকে হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও থানা সূত্রে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd