• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Headline
রমজান মাসে দ্রব্যমূল্য যেন নাগালের বাইরে না যায় : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে শুরু পবিত্র সিয়াম সাধনা মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইকরা মডেল মাদ্রাসার র‍্যালি , পবিত্রতা রক্ষার আহ্বান দেবীগঞ্জ-বোদাবাসী পেলেন মন্ত্রী, উৎসবের আমেজ নির্বাচনী এলাকায় প্রতিমন্ত্রী হলেন ফরহাদ হোসেন আজাদ, দেবীগঞ্জে বিএনপির আনন্দ মিছিল ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু: নবনির্বাচিত এমপিদের শপথ, আজ বিকেলে নতুন মন্ত্রিসভা চাঁপাইনবাবঞ্জে কালেক্টর গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব-২০২৬ অনুষ্ঠিত পঞ্চগড়ে ডিবি পুলিশের অভিযানে ৩০০ পিস ট্যাপেন্টাডলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার সীতানাথ মহাক্ষেত্র ধামে তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলা শুরু সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ০১জন আসামীসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ এবং ০১টি সিএনজি আটক

পঞ্চগড়ে ডিবি পুলিশের অভিযানে ৩০০ পিস ট্যাপেন্টাডলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিমল কুমার রায় / ১৩ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:

‎পঞ্চগড়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস নিষিদ্ধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার পঞ্চগড় মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে ডিবি পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর থানাধীন পৌরসভার আনসার ভিডিপি অফিসের সামনে পাকা রাস্তায় অভিযান চালায়।

‎অভিযানে এসআই আবু হোসেনের নেতৃত্বে এএসআই আবুল কালাম আজাদসহ সঙ্গীয় ফোর্স তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

‎গ্রেফতারকৃতদের মধ্যে দেবীগঞ্জ উপজেলার ভাওলাগঞ্জ এলাকার মৃত: আবুল হোসেনের পুত্র মোঃ সালমান হোসেন সোহাগ (২৫), ভাজনী এলাকার মনোয়ার হোসেন এর পুত্র মোঃ সাগর ইসলাম (২০) এবং বোদা উপজেলার মহিষ বাতান এলাকার হাতেম আলীর পুত্র রাকিব হোসেন(২১)

‎ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd