• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Headline
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার পঞ্চগড়ে জ্বালানি তেল সরবরাহে ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত দেবীগঞ্জে রাতের শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি, প্রাথমিকভাবে আক্রান্ত প্রায় ১৯ হেক্টর জমি

বিএসএফের গুলিতে নিহত ফেলানীর ভাই এবার বিজিবিতে যোগ দিলেন

বার্তা বিভাগ / ৫৪৬ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার:
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন সীমান্তরক্ষী বাহিনী বিজিবিতে চাকরি পেয়েছেন। দি ডেইলি স্টার বাংলা সুত্রে এমনটি জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম তার হাতে নিয়োগপত্র তুলে দেন।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, গত ২৩ ফেব্রুয়ারি আরফান নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন। আজ তাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র দেওয়া হলো। বিজিবি সব সময় ফেলানীর পরিবারের পাশে রয়েছে এবং আশা করা হচ্ছে প্রশিক্ষণ শেষে আরফান একজন দক্ষ সীমান্তরক্ষী হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবেন।

পরিবারের প্রতিক্রিয়া

আরফান কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনটারী গ্রামের বাসিন্দা। তার বাবা নুর ইসলাম পেশায় দিনমজুর এবং মা জাহানারা বেগম গৃহিণী। পরিবারের অন্য দুই ভাইয়ের মধ্যে জাহান উদ্দিন স্নাতক শ্রেণিতে এবং আক্কাস আলী এইচএসসিতে পড়াশোনা করছেন।

ছেলের চাকরিতে গর্ব প্রকাশ করে বাবা নুর ইসলাম বলেন, “সংসার খুব কষ্টে চলছিল। বিজিবি সবসময় আমাদের পাশে থেকেছে। আজ ছেলে চাকরি পাওয়ায় আমি গর্বিত। তবে ২০১১ সালে মেয়ে ফেলানীকে হারানোর শোক এখনও কাটেনি।”

মা জাহানারা বেগম বলেন, “ছেলের চাকরিতে সংসারের কিছুটা কষ্ট লাঘব হবে। কিন্তু বড় মেয়ে ফেলানীকে আমরা হারিয়েছি—তার স্মৃতি আজও ভুলতে পারি না। তার বিয়ের প্রস্তুতি চলছিল, অথচ বিএসএফ তার প্রাণ কেড়ে নিল।”

সেই মর্মান্তিক দিন

২০১১ সালের ৭ জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফের গুলিতে প্রাণ হারান কিশোরী ফেলানী খাতুন। তার নিথর দেহ দীর্ঘ সাড়ে চার ঘণ্টা কাঁটাতারের বেড়ায় ঝুলে ছিল। হৃদয়বিদারক এই দৃশ্য গণমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd