• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ দেনমোহর পরিশোধের ব্যর্থতায় তিন মাসের জেল ও নিঃস্ব স্বামীর দায়মুক্তির আইনি বিশ্লেষণ! লাখাইয়ে শিশু মানছুরা হত্যা: অপকর্ম ঢাকতে হত্যার অভিযোগ, ডিএনএ পরীক্ষাসহ তদন্তে অগ্রগতি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা দেবীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বাসের ধাক্কায় মা ও কন্যার মৃত্যু, আহত আরও দুইজন চাঁপাইনবাবগঞ্জের গ্রাম ও শহরকে গ্রীন ক্লিন করার অঙ্গীকারবদ্ধ — নূরুল ইসলাম বুলবুল ভোগডাবুরী ইউনিয়নে হাট-বাজারে ঘুরে জনগণের সঙ্গে মতবিনিময় করলেন এমপি আব্দুস সাত্তার চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে এতিমদের সাথে নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুলের ইফতার বসতবাড়ীতে অনধিকার প্রবেশ, শ্লীলতাহানি, মারধর, ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে জেলি পুশকৃত চিংড়ি মাছ জব্দ ও জেলেকে জরিমানা

মোঃ আমিরুল হক / ৯৬ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

মোঃ আমিরুল হক,রাজবাড়ী প্রতিনিধি ॥

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে মোবাইল কোটের অভিযানে জেলি পুশকৃত ১১ কেজি চিংড়ি মাছ জব্দ করা সহ এক জেলেকে জরিমানা করেছে।
রবিবার (২৩ নভেম্বর) বিকেলে বালিয়াকান্দি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসানুল হক শিপন।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসানুল হক শিপন বলেন, বালিয়াকান্দি বাজারে জেলি পুশকৃত চিংড়ি মাছ বিক্রির খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিরঞ্জন হালদার নামে এক জেলেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারা ( জেলি পুশকৃত চিংড়ি মাছ বিক্রয়ের জন্য উপস্থাপনের দায়ে) এক হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জেলি পুশকৃত ১১ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। পরে প্রকাশ্যে জব্দকৃত চিংড়ি মাছ ধ্বংস করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd