• সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Headline
দেবীগঞ্জে রাতের শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি, প্রাথমিকভাবে আক্রান্ত প্রায় ১৯ হেক্টর জমি লাখাইয়ে বুল্লাবাজার এ বিল্ড টেক ইন্জিনিয়ারিং এর উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল লাখাইয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সহ কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা লাখাইয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন লাখাইয়ে এ বছর বোরোধান বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক হবিগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ-এর যোগদান

রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোটে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্যোগ

অনলাইন ডেস্ক / ১৯৫ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

অনলাইন ডেস্ক:

আসন্ন গণভোটে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ‘হ্যাঁ’ ভোটে উদ্বুদ্ধ করার লক্ষ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ব্যাপক প্রচার কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রচার কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে ‘পরিবর্তনের জন্য হ্যাঁ’ শিরোনামে লিফলেট ও পুস্তিকা বিতরণ করা হবে। পাশাপাশি গণভোটকে কেন্দ্র করে নির্মিত ডকুমেন্টারি, ভিডিও ক্লিপ ও গান মোবাইল ফোন ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে ব্যানার, ফেস্টুন ও স্টিকার সাঁটানো হবে।
রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইউজিসির প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) ড. আলী রীয়াজ বলেন, এবারের গণভোট ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো ভেঙে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। তিনি আরও বলেন, একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস. এম. এ. ফায়েজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ এবং ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd