মোহাম্মদ বাহার উদ্দিন
লাখাই হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই থানার পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১২ জুলাই) দিবাগত রাতে উপপরিদর্শক (এসআই) আকতারুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ মুড়িয়াউক ইউনিয়নের সাতাউক গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে মৃত হিরাধন মিয়ার পুত্র মোঃ রমজান মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে রোববার (১৩ জুলাই) আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, পলাতক আসামিদের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান চলমান রয়েছে।