এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাই থানা পুলিশের উপপরিদর্শক আবু কাউছার ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মীকে আটক করা হয়েছে। থানা সুত্রে জানা যায়, শনিবার ২১ মার্চ দিবাগত রাতে পুলিশের উপপরিদর্শক আবু কাউছার ও জেলা গোয়েন্দা শাখা ও সঙ্গীয় পুলিশ ফোর্স সহ বামৈ পূর্ব গ্রামে অভিযান চালিয়ে সবুর মিয়ার ছেলে জীবন আহমেদ (২২) মৃত হিরাই মিয়ার ছেলে আমিন মিয়া (২৪) নবী হোসেনের ছেলে আবুল কাশেম (২৫) ও মালু মিয়ার ছেলে আশিকুল ইসলাম কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কার্যক্রমে সম্পৃক্ত থাকায় আসামীদের কে গ্রেপ্তার করা হয়েছে। এবং আসামীদের কে রোববার ২২ মার্চ হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালত সোপর্দ করা হয়েছে।