• সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Headline
দেবীগঞ্জে রাতের শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি, প্রাথমিকভাবে আক্রান্ত প্রায় ১৯ হেক্টর জমি লাখাইয়ে বুল্লাবাজার এ বিল্ড টেক ইন্জিনিয়ারিং এর উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল লাখাইয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সহ কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা লাখাইয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন লাখাইয়ে এ বছর বোরোধান বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক হবিগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ-এর যোগদান

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে ১০২ তম ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম চৌধুরী সুমন / ১৫৩ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

আশরাফুল ইসলাম চৌধুরী সুমন কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলায় স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শ্রীমঙ্গল সবুজবাগ টমটম স্ট্যান্ড অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে দুই ঘণ্টাব্যাপী শতাধিক নারী ও পুরুষের মধ্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং তাৎক্ষণিক ফলাফল জানিয়ে দেওয়া হয়।

ক্যাম্পেইনে টেকনেশিয়ান হিসেবে উপস্থিত থেকে ব্লাড গ্রুপ নির্ণয় করেন সংগঠনের সভাপতি মঈনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরিফ, কার্যকরী সদস্য জাহেদ হাসান, আরিয়ান আহমেদ লতিফ, মোঃ রাকিব ও মোঃ হাবিবুর রহমান প্রমুখ।

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা’র সভাপতি মঈনুল ইসলাম জানান, মানুষের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের বিকল্প নেই। সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd