• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
Headline
রমজান মাসে দ্রব্যমূল্য যেন নাগালের বাইরে না যায় : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে শুরু পবিত্র সিয়াম সাধনা মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইকরা মডেল মাদ্রাসার র‍্যালি , পবিত্রতা রক্ষার আহ্বান দেবীগঞ্জ-বোদাবাসী পেলেন মন্ত্রী, উৎসবের আমেজ নির্বাচনী এলাকায় প্রতিমন্ত্রী হলেন ফরহাদ হোসেন আজাদ, দেবীগঞ্জে বিএনপির আনন্দ মিছিল ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু: নবনির্বাচিত এমপিদের শপথ, আজ বিকেলে নতুন মন্ত্রিসভা চাঁপাইনবাবঞ্জে কালেক্টর গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব-২০২৬ অনুষ্ঠিত পঞ্চগড়ে ডিবি পুলিশের অভিযানে ৩০০ পিস ট্যাপেন্টাডলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার সীতানাথ মহাক্ষেত্র ধামে তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলা শুরু সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ০১জন আসামীসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ এবং ০১টি সিএনজি আটক

সীতানাথ মহাক্ষেত্র ধামে তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলা শুরু

বিমল কুমার রায় / ২৬ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

বিমল কুমার রায়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

‎পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পেড়ালবাড়ি সমিতির ডাংগায় অবস্থিত ঐতিহ্যবাহী সীতানাথ মহাক্ষেত্র ধাম মহাতীর্থে শত শত বছরের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলা শুরু হয়েছে।

‎রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শিব পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ধর্মীয় রীতিনীতি পালনের পাশাপাশি মন্দিরসংলগ্ন পূণ্যতীর্থ করতোয়া নদীতে পুণ্যস্নান ও শিব পূজায় অংশ নিচ্ছেন হাজারো ভক্ত ও পুণ্যার্থী। মেলাটি আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে।

‎মেলায় পঞ্চগড়সহ পার্শ্ববর্তী জেলা ও উপজেলা থেকে সহস্রাধিক ভক্তের আগমনে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে। মেলায় খেলনা, মিষ্টান্ন, ধর্মীয় সামগ্রী ও দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের নানা দোকানপাট বসায় প্রয়োজনীয় কেনাকাটার জন্য আগত দর্শনার্থীদের ভিড়ে মেলা প্রাঙ্গণ সরগরম হয়ে উঠেছে। ফলে মেলার পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।

‎মন্দির কমিটির সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায় জানান, “এবার শিব চতুর্দশী তিথি রবিবার বিকেল ৫টা ৪ মিনিটে শুরু হয়ে পরদিন সোমবার বিকেল ৫টা ৩৪ মিনিট পর্যন্ত চলবে। এ সময় ভক্তরা শিবলিঙ্গে জল, বেলপাতা ও দুধ নিবেদন করে পূজা অর্চনা করবেন। এছাড়া সোমবার রাতব্যাপী বিভিন্ন এলাকা থেকে আগত সাধু-সন্ন্যাসীদের অংশগ্রহণে ভক্তিমূলক কীর্তন পরিবেশনায় সাধু মেলা বা রাত জাগরণ অনুষ্ঠিত হবে।”

মন্দির কমিটির সভাপতি উমাপতি রায় বলেন,
‎“সীতানাথ মহাক্ষেত্র ধাম শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। প্রতি বছর এই মেলাকে ঘিরে মানুষের ব্যাপক আগ্রহ থাকে। ভক্তদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd