• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
Headline
পঞ্চগড়ে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপন হবিগঞ্জ জেলা কে মডেল জেলা হিসেবে গড়ে তুলব, মহিব উদ্দীন আহমেদ চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ সীমান্তে ৫৩ বিজিবি পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ জামায়াতে আমীর ৫ ই ফেব্রুয়ারী নির্বাচনী জনসভায় আগমনে সাংবাদিক সম্মেলন নাচোল থানাধীন ডিএনসির অভিযানে ১ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক শিবগঞ্জে র‌্যাবের সফল অভিযানের ৩ কেজি ৩’শ গ্রাম গান পাউডার উদ্ধার বিনামূল্যে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব, ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত নির্বাচিত হলে কালীগঞ্জকে মডেল উপজেলা করা হবে- রাশেদ খাঁন

হবিগঞ্জ জেলা কে মডেল জেলা হিসেবে গড়ে তুলব, মহিব উদ্দীন আহমেদ

এম এ ওয়াহেদ / ৩৩ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাইয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুড়িয়াউক ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত গণসংযোগ ও পথ সভার আয়োজন করে। গতকাল বুধবার তেঘরিয়া কানিপুর বাজারে গণসংযোগ ও পথ সভায় হবিগঞ্জ লাখাই শায়েস্তাগঞ্জ আসনের ইসলামী আন্দোলনের এমপি পদপ্রার্থী মহিব উদ্দীন আহমেদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে বিজয়ী হলে হবিগঞ্জ জেলা কে মডেল জেলা হিসেবে গড়ে তুলব। তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন বিজয়ী হলে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থায় এ দেশকে পরিচালিত হবে এতে করে দেশে দূর্নীতি হবে না, নারীরা ইভটিজিং এ শিকার হবে না। চাঁদাবাজ, ঘুষ মুক্ত বাংলাদেশ বিনির্মানে কাজ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গণসংযোগ ও পথ সভায় মুফতি ইকবাল হোসাইন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি শামসুল হুদা, কাজল মিয়া, মুফতি তোফাজ্জুল হক, মাওলানা ইফতেখার আহমেদ, হাফেজ সাইফুল ইসলাম, হাফেজ আঃ আউয়াল, মাওলানা সাব্বির আহমেদ, মাওলানা সাদেকুর রহমান, হাফেজ নিজাম উদ্দিন, হাফেজ আলীজান তাহসিন, মাওলানা মোশাররফ, আঃ নুর,এনামুল হক, মোঃ ফুরুক মিয়া, ছাত্র নেতা নাঈমুর রহমান, আলমগীর হোসেন, ফয়সল আহমেদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি ইকবাল হোসাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd