• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এম এ ওয়াহেদ / ২২১ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাইয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট -২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয় এ প্রশিক্ষণ কর্মশালায় ৪৫ জন প্রিজাইডিং অফিসার, ২৮৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৫৭৫ জন পোলিং অফিসার অংশ নেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম। উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায়
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা পুলিশ এর পরিদর্শক( তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট -২০২৬ এ প্রতিটি ভোটকেন্দ্র সিসিটিভি এর আওতায় আনা হবে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী একযোগে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে।ভোটগ্রহণ কর্মকর্তাদের যথাযথ আইনী ক্ষমতা প্রদান করা হবে।নির্বিঘ্নে ভোটগ্রহণ এর ক্ষেত্রে কোন প্রকার শৈথিল্য প্রদর্শন করা যাবেনা।সকলে যার যার ইমানী দায়িত্ব নিয়ে কর্তব্য পালন করতে হবে। পোলিং এজেন্টরা যাতে অকারণে কেন্দ্রের বাহিরে না যেতে পারে এবং মোবাইল ফোন ব্যবহার করতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। ভোটগ্রহণ কর্মকর্তারা তাদের স্ব স্ব কেন্দ্রে ভোট গ্রহণের পূর্বের দিন পৌঁছে কেন্দ্রে অবস্থান করতে হবে এবং কারো আথিতেয়তা গ্রহণ থেকে বিরত থাকতে ও নিজের জন্য শুকানো খাবার সঙ্গে করে নিয়ে যেতে হবে। কোন কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধের পরিস্থিতি সৃষ্টি হলে উর্ধতন কতৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd