• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ দেনমোহর পরিশোধের ব্যর্থতায় তিন মাসের জেল ও নিঃস্ব স্বামীর দায়মুক্তির আইনি বিশ্লেষণ! লাখাইয়ে শিশু মানছুরা হত্যা: অপকর্ম ঢাকতে হত্যার অভিযোগ, ডিএনএ পরীক্ষাসহ তদন্তে অগ্রগতি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা দেবীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বাসের ধাক্কায় মা ও কন্যার মৃত্যু, আহত আরও দুইজন চাঁপাইনবাবগঞ্জের গ্রাম ও শহরকে গ্রীন ক্লিন করার অঙ্গীকারবদ্ধ — নূরুল ইসলাম বুলবুল ভোগডাবুরী ইউনিয়নে হাট-বাজারে ঘুরে জনগণের সঙ্গে মতবিনিময় করলেন এমপি আব্দুস সাত্তার চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে এতিমদের সাথে নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুলের ইফতার বসতবাড়ীতে অনধিকার প্রবেশ, শ্লীলতাহানি, মারধর, ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

হাইকোর্টে আপিল গ্রহণ, জামিন পেলেন ডা. জুবাইদা রহমান

মোঃ মকবুলার রহমান / ২৯৫ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি মামলায় তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল হাইকোর্ট গ্রহণ করেছে। একই সঙ্গে তার দণ্ড ও জরিমানা স্থগিত করে আদালত তাকে জামিন মঞ্জুর করেছে।

১৪ মে (বুধবার) বিচারপতি মো. খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে জুবাইদা রহমানের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান, মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ ও অ্যাডভোকেট এস এম মাহিদুল ইসলাম সজিব। অপরদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।

এর আগে, ১২ মে হাইকোর্ট আপিল দায়ের করতে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেন। এরপর আইনজীবী কায়সার কামাল জানান, এই বিলম্ব মঞ্জুর হওয়ার পর ডা. জুবাইদা রহমান বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আপিল দায়ের করেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করে দুদক।

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান রায় ঘোষণা করেন। রায়ে তারেক রহমানকে দুটি ধারায় মোট ৯ বছরের কারাদণ্ড এবং ৩ কোটি টাকা জরিমানা ও ডা. জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়।

পরে ২০২৪ সালের ১০ অক্টোবর প্রকাশিত বাংলাদেশ গেজেট অনুযায়ী, সরকার জুবাইদা রহমানের দণ্ড এক বছরের জন্য স্থগিত করে, যাতে তিনি আপিল করতে পারেন। এই প্রেক্ষিতে তিনি চলতি বছরের ৬ মে দেশে ফেরেন এবং আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণ শুরু করেন।

এই মামলাটি দেশের রাজনীতিতে আলোচিত একটি অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd