• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Headline
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার পঞ্চগড়ে জ্বালানি তেল সরবরাহে ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত দেবীগঞ্জে রাতের শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি, প্রাথমিকভাবে আক্রান্ত প্রায় ১৯ হেক্টর জমি

বালিয়াডাঙ্গীতে সার না পেলে ইউএনও-কৃষি অফিস ঘেরাও করার হুঁশিয়ারি

মোঃ জয়নাল আবেদীন / ১৯০ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

মোঃ জয়নাল আবেদীন,স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় তীব্র সার সংকটের কারণে এ মৌসুমে আলুচাষিরা সময়মতো জমিতে আলু রোপণ করতে পারছেন না। সারের জন্য পকেটে টাকা নিয়েও ডিলারদের কাছ থেকে সার না পেয়ে দিনের পর দিন ঘুরতে হচ্ছে কৃষকদের। এই পরিস্থিতিতে সার না পেলে উপজেলা কৃষি অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করার হুমকি দিয়েছেন বিক্ষুব্ধ কৃষকেরা।

আজ রোববার (১২ অক্টোবর) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার শহরের চৌরাস্তায় ‘খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর আয়োজনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধনে কৃষক রাজ্জাক বলেন, ‘আলুচাষিরা পর্যায়ক্রমে আলু রোপণ করে বাজারে বিক্রি করতে পারলে দুই পয়সা লাভ পেত। কিন্তু ডিলাররা মাসে মাত্র এক দিন সার দেওয়ার বাহানা দিচ্ছে। বাকি ২৯ দিন কৃষকেরা কোথায় সার পাবে, কার কাছে যাবে? তাই সার বিক্রি উন্মুক্ত করার দাবি জানাচ্ছি।’একই
সাথে কর্মসূচিতে সংহতি জানিয়ে মহিষমারী গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, ‘সারের জন্য ঘুরতে ঘুরতে আমাদের প্রতিটি কৃষি ফসল পিছিয়ে যাচ্ছে এতে আগের তুলনায় ফলনও কম হচ্ছে। কৃষকদের কথা ভাবার মতো কেউ নেই।’

মানববন্ধনে খুচরা সার ডিলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বালিয়াডাঙ্গী উপজেলার সভাপতি সাবুল ইসলাম বলেন, ২০২৩ সালের প্রজ্ঞাপনে বলা আছে, বিসিআইসি ডিলারদের বরাদ্দ করা সারের মধ্য থেকে ৬০ শতাংশ খুচরা বিক্রেতাদের দিতে হবে। এটি বাস্তবায়ন করা হলে মাঠ পর্যায়ে সারের সংকট থাকবে না। কৃষকেরা তাঁদের সুবিধামতো খুচরা বিক্রেতাদের কাছ থেকে সার কিনতে পারবেন। প্রজ্ঞাপন বাস্তবায়নের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে।

মানববন্ধনে সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী, খুচরা সার বিক্রেতা হাসান আলীসহ সার সংকটে ভুক্তভোগী কৃষকেরা বক্তব্য দেন। তাঁরা অবিলম্বে সারের সুষ্ঠু বণ্টন ও সহজলভ্যতা নিশ্চিত করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd