• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ডিমলায় তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

মশিয়ার রহমান / ৪২৭ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫

মশিয়ার রহমান
নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্য নিয়ে নীলফামারীর ডিমলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। আজ রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরানুজ্জামান। মেলাটি আগামী ২৭ মে পর্যন্ত চলবে।

মেলার উদ্বোধনের আগে ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। ডিমলা উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামানের নেতৃত্বে এই শোভাযাত্রা ও উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী সহ ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আয়োজকরা জানিয়েছেন, মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেলায় এসে নাগরিকরা সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধ সহ নানা সেবা গ্রহণ করতে পারছেন। আয়োজকরা আশা প্রকাশ করেছেন যে, এর মাধ্যমে মানুষের ভোগান্তি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd