• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা

এম এ ওয়াহেদ / ২ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ চলমান রয়েছে। প্রকল্পটির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এবার মসজিদের মূল ভবনের চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সীমানাপ্রাচীরের প্রয়োজনীয় মাপজোখ ও নকশা প্রণয়নের কাজ সম্পন্ন করে তা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান নির্মাণাধীন মডেল মসজিদ কমপ্লেক্স সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তিনি মসজিদের মূল ভবন, প্রস্তাবিত সীমানাপ্রাচীরের নকশা এবং নির্মাণকাজের বিভিন্ন আনুষঙ্গিক বিষয় পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষে সীমানাপ্রাচীরের নকশা অনুমোদন প্রদান করেন তিনি।
সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওবায়দুর রহমান সুমন জানান, মডেল মসজিদের নির্মাণকাজ বর্তমানে চলমান রয়েছে। আগামী ছয় মাসের মধ্যে প্রকল্পের সমুদয় নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে মডেল মসজিদের নির্মাণকাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী সাহাদাত হোসেন, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওবায়দুর রহমান সুমন।
উল্লেখ্য, লাখাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ সম্পন্ন হলে স্থানীয় মুসল্লিদের নামাজ আদায়ের পাশাপাশি ধর্মীয় শিক্ষা, ইসলামিক সংস্কৃতিচর্চা ও বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd