• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

পঞ্চগড়ে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিমল কুমার রায় / ১৮২ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

বিমল কুমার রায়
পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ে ৩৩ বোতল ফেন্সিডিল সহ রবিউল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।
সোমবার (২৬ মে) সকাল সাড়ে সাতটা’য় ৯৯৯ কলের মাধ্যমে জানতে পেরে এস আই নাসিমের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের বটতলী বাস স্ট্যান্ডের কাজলের দোকানের সামনে থেকে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সাথে একটি সাদা বস্তায় ৩৩ বোতল ফেনসিডিল পাওয়া যায়। আটক রবিউল ইসলাম উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের উত্তর সরকারপাড়া এলাকার আকালু ইসলামের পুত্র। জানা যায়, সে মাদক ব্যবসার পাশাপাশি বাস চালাতেন।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে ভাউলাগঞ্জ থেকে ঢাকাগামী শাপলা পরিবহনের একটি বাসে ফেনসিডিলের পার্সেল তুলে দিয়ে দেয় সে নিজে আহসান পরিবহন নামের আরেকটি বাসে  বগুড়া চলে যায়। তার উদ্দেশ্য ছিল বগুড়ায় গিয়ে ফেনসিডিলের পার্সেল নামিয়ে নিবে। কিন্তু শাপলা পরিবহনের কর্মচারীরা বুঝতে পারেন পার্সেলে ফেনসিডিল আছে। পরে তারা বটতলী বাজারে সেগুলো নামিয়ে রাখে। রবিউল বগুড়ায় শাপলা পরিবহনে দেওয়া তার ফেন্সিডিল না পেয়ে ফেনসিডিল নিতে সোমবার সকালে বগুড়া থেকে বটতলী চলে আসে। এমন সময় স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে বিষয়টি অবগত করে।

বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, “এ ঘটনায় এসআই মোঃ নাসিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেন। আইনি প্রক্রিয়া শেষ করে গ্রেফতার মাদক ব্যবসায়ীকে আজকেই আদালতে পাঠানো হবে”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd