• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

সাবেক ইউপি সদস্য ইছামদ্দিন সরকারের ছোট ছেলে শাফিকুর রহমান(শাফিক)এর ইন্তেকাল

মোঃ মকবুলার রহমান / ৪১০ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:

ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ি ইউনিয়নের
সাবেক ইউপি সদস্য জনাব ইছামদ্দিন সরকার (ইছা মেম্বার)-এর ছোট ছেলে এবং গোসাইগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা সাহেরা বেগমের ছোট ভাই শাফিকুর রহমান (শাফিক) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল আনুমানিক ৪২ বছর।

তিনি স্ট্রোকজনিত কারণে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শাফিকুর রহমান একজন বিনয়ী, সদালাপী ও সমাজসেবামনষ্ক যুবক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মাঝে শোকের গভীর ছায়া নেমে এসেছে।

তার অকাল মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। গোসাইগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ এক শোকবার্তায় বলেন, “শাফিক ছিল সবার প্রিয়, ভদ্র এবং সৌম্য চরিত্রের অধিকারী। এমন একজন মেধাবী যুবকের চলে যাওয়া আমাদের হৃদয় ভেঙে দিয়েছে।”

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য প্রদান করুন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd