• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে বিশ্ব দুগ্ধ দিবসে আলোচনা সভা ও মিল্ক ফিডিং কার্যক্রম অনুষ্ঠিত

এম এ ওয়াহেদ / ৫১৩ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫


এম এ ওয়াহেদ

লাখাই উপজেলা প্রতিনিধি:

লাখাইয়ে বিশ্ব দুগ্ধ দিবস -২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও মিল্ক ফিডিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ জুন) বিকেলে উপজেলার কালাউক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও মিল্ক ফিডিং কার্যক্রম উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল আজম এর সভাপতিত্বে ও উপজেলা প্রানী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুরন রহমান মিশুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
“দুধের অপার শক্তিতে,মেতে উঠি একসাথে ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উপপরিচালক ( কৃত্রিম প্রজনন) ডাক্তার মোহাম্মদ আব্দুস ছামাদ।
আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান মিজান, পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, সহকারী শিক্ষা কর্মকর্তা প্রনয় কান্তি মালদার।
আলোচনা শেষে উপজেলার কালাউক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ শত শিক্ষার্থী ও ভাদিকারা ইসলামীয়া মাদ্রাসার ২ শত শিক্ষার্থীর মাঝে এক প্যাকেট করে তরলীকৃত দুগ্ধ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd