• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

অবৈধ বালু উত্তোলনের দায়ে ইজারাদারের বিরুদ্ধে মামলা ও ৮ টি ট্রাক্টর জব্দ

বিমল কুমার রায় / ১১৮ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫

বিমল কুমার রায়,
পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে অবৈধ ভাবে ইজারা বহির্ভূত অংশ থেকে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৮টি বালু বোঝাই ট্রাক্টর জব্দ করা হয় এবং ইজারাদারের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

সোমবার(২ জুন) দুপুর ১টায় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান প্রশাসন থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম নিয়ে পৌরশহরের করতোয়া নদীর ময়নামতির চর এলাকায় অভিযান চালায়। এসময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় ৮টি ট্রাক্টর আটক করে যৌথ বাহিনী।

প্রশাসন সূত্রে জানা যায়, এর আগে ইজারা বহির্ভূত অংশ হতে বালু উত্তোলনে নিষেধ করে সতর্ক করা হয়েছিল। তা সত্বেও বালু উত্তোলন বন্ধ করে নি। তাই আজ খবর পেয়ে স্থানীয় প্রশাসন যৌথ বাহিনীকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে ৮টি ট্রাক্টর আটক করে।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃত ট্রাক্টরগুলোকে জব্দ দেখিয়ে ইজারাদারের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ প্রদান করেন এবং ইজারাদারের ইজারা বাতিলের জন্য জেলা প্রশাসক বরাবর সুপারিশ প্রেরণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, নির্দেশনা অমান্য করে বালু উত্তোলনের দায়ে যৌথ বাহিনীর সহযোগিতায় আটটি ট্রাক্টর আটককরে জব্দ করা হয়েছে এবং ইজারাদারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd