• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

জলঢাকায় রাস্তায় অবৈধ দেয়াল নির্মাণ। ভেঙ্গে দিলেন এলাকাবাসী 

মশিয়ার রহমান / ১২৪ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫

মশিয়ার রহমান
জলঢাকা(নীলফামারী)প্রতিনিধি: 

নীলফামারী জলঢাকায় চলাচলের রাস্তায় অবৈধভাবে বাউন্ডারি দেয়াল নির্মাণ করলে তা ভেঙ্গে দিয়েছে  এলাকাবাসী। এসময় উত্তেজনা সৃষ্টি হলে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাটি সোমবার সকালে উপজেলার খুটামারা ইউনিয়নের কিসামত বটতলা ৩ নং ওয়ার্ডের  কূটিপাড়া এলাকার। সরেজমিনে গিয়ে জানাগেছে ওই এলাকার কুটিপাড়া থেকে কিশোরগঞ্জ পাকা রাস্তার মাথা পযর্ন্ত জনসাধারণের চলাচলের একমাত্র কাঁচা রাস্তাটির উপর হঠাৎ করে অবৈধভাবে বাউন্ডারি দেয়াল নির্মাণ করেন ওই এলাকার আবু তাহেরের ছেলে সেনা সদস্য খাদেমুল ইসলাম (৩৫)। এতে সর্বসাধারণের যাতায়াতের বিঘ্ন সৃষ্টি হয় হলে সেনা সদস্য খাদেমুল ও তার পরিবারকে দেয়াল সরানোর অনুরোধ করে এলাকাবাসী । কিন্তু তারা এ বিষয়ে কর্ণপাত না করে বিভিন্ন হুমকি দেয়। অতঃপর উত্তেজিত জনতা রাস্তায় থাকা বাউন্ডারিটি ভেঙ্গে ফেলতে ধরলে আবু তাহেরে ছেলে সিয়াম ইসলাম ( ২৮) ও খলিলুর রহমান (৩২) রহতুল্লার ছেলে ফরহাদ হোসেন ( ২৪) বাধা প্রদান করলে সৃষ্টি হয় হট্টগোল। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকাবাসী নাজমুল হুদা রুবেল জানান খাদেমুল সেনাবাহিনীতে চাকুরী করে এরেই প্রভাব খাটিয়ে রাস্তার উপর দেয়াল নির্মাণ করেছে। এলাকাবাসির দাবিকে বার বার তুচ্ছ মনে করে। এজন্য তারা উত্তেজিত হয়ে দেয়াল ভেঙ্গে দিয়েছে। স্হানীয় বাসিন্দা জিয়াউল ইসলামও একই কথা বলেন। অভিযুক্ত সেনা সদস্য খাদেমুল ইসলাম জানান এবিষয়ে আমি কোন কথা বলতে পারবো না। আমার উপরের নির্দেশ রয়েছে। ইউনিয়ন ভুমি কর্মকর্তা আবতাব উদ্দিন বলেন যে রাস্তা নিয়ে গন্ডগোল সেই রাস্তাটি দশ ফিটের।  ওখানে গিয়ে জমি পরিমাপ করে এসেছি কিন্তু দেয়াল নির্মাণ করতে বলিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd