• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

খালেদা জিয়ার হাতে গুলশানের বাড়ির নামজারির কাগজ হস্তান্তর করল অন্তর্বর্তী সরকার

মোঃ মকবুলার রহমান / ১৬১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে গুলশানের বাড়ির নামজারির কাগজ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (৪ জুন) রাত ৯টার দিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান তার গুলশানের বাসভবনে গিয়ে এই কাগজ বুঝিয়ে দেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এই সাক্ষাৎকে খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ‘সৌজন্যমূলক সাক্ষাৎ’ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি জানান, উপদেষ্টা আদিলুর রহমান খান কিছু নথিপত্র দিয়েছেন, তবে সেগুলোর নির্দিষ্ট বিষয়বস্তু তিনি নিশ্চিত নন।

প্রসঙ্গত, ১৯৮১ সালের ৩১ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়াকে রাজধানীর গুলশানে দেড় বিঘা জমির ওপর একটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়। বাড়িটি ‘ফিরোজা’ নামক বাসভবনের কাছেই অবস্থিত, যেখানে তিনি দীর্ঘদিন ধরে বসবাস করছেন। যদিও বাড়িটি তার দখলে ছিল, এতদিন আনুষ্ঠানিক নামজারি করা হয়নি। এবারই প্রথম সেটির কাগজপত্র তার হাতে তুলে দেওয়া হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd