• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

“নির্দোষকে নয়, দোষীকেই আইনের আওতায় আনব: স্বরাষ্ট্র উপদেষ্টা”

মোঃ মকবুলার রহমান / ৩১৯ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫

মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে যে কেউ দোষী প্রমাণিত হলে তাকে আইনের আওতায় আনা হবে।

সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

সাবেক রাষ্ট্রপতি দেশে ফিরলেও কেন এখনো তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আমরা তদন্ত করছি। তদন্ত ছাড়া কাউকে দোষী বলা যায় না। আপনারা তো সব সময় বলেন, নির্দোষ কাউকে যেন শাস্তি না দেওয়া হয়। তাই আমরা তদন্ত করছি। তদন্তে যার দোষ প্রমাণিত হবে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আপনারাই বলেছেন, প্রমাণ ছাড়া কাউকে শাস্তি দেওয়া উচিত নয়। আমি আপনাদের সে কথাই মেনে চলছি। দোষী হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু নির্দোষ হলে কাউকে অকারণে হয়রানি করা হবে না।”

আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় যেসব কর্মকর্তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছিল, তাদের বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা জানান, “তিন সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি এই বিষয়ে কাজ করছে। তাদের সুপারিশ পাওয়ার পর যাদের দোষ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যদি কারও কোনো দোষ না পাওয়া যায়, তাহলে তারা আগের দায়িত্বে ফিরবেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd