• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

জলঢাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপর হামলা ও পরিষদ কার্যালয় ভাংচুর 

মোঃ হাসানুজ্জামান সিদ্দিকী / ১৫২ Time View
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫

মোঃ হাসানুজ্জামান সিদ্দিকী
জলঢাকা(নীলফামারী)প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকায় এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপর হামলা ও ইউনিয়ন পরিষদ কার্যালয় ভাংচুর করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
ঘটনাটি সোমবার দুপুরে উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদের ভিতরেই এ হামলার ঘটনা ঘটে। 
জানা যায় শৌলমারী ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান নুরুজ্জামান জামান  ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  মরহুম আজীজার রহমানের ছেলে।
এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান গত ঈদুল আজহার আগে গরীব মানুষের মাঝে বিতরনের জন্য সরকারী ভাবে  বরাদ্দ কৃত চাল নিয়ে ইউপি সদস্যদের সাথে একটি ঘটনা ঘটে। সেই ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পরেও আসামী গ্রেপ্তার না হওয়ার কারনে  আজ ইউনিয়ন পরিষদ ভাংচুর সহ চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। তারা আরও বলেন  সন্ত্রাসীরা ৮ টি মটরসাইকেলে করে আসে মাথার হেলমেট মুখে মাক্স,চোখে সানগ্লাস পরে ও দেশীয় অস্ত্র নিয়ে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান জামান  জানান আমি প্রতিদিনের মতো ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বসে কাজ করছিলাম। হটাৎ ৭-৮ টা মটরসাইকেলে হেলমেট পরা ও মুখে মাক্স পরে কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এসে পরিষদের জানালা দরজা টেবিল ভাংচুর করে আমার কক্ষে এসেও ভাংচুর চালিয়ে আমার উপর হামলা চালায় আর বলে আগামী ১০ দিনের মধ্যে ২০ লাখ টাকা দিতে হবে। অন্যাথায় জীবন নাশের হুমকি সহ বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে চলে যায়। এসময় পরিষদে কোন গ্রাম পুলিশ ছিলনা।তারা সাপ্তাহিক হাজিরা দিতে থানায় ছিলেন। আমি তাদের কাউকে চিনতে পারি নাই। তারা কি জন্য, কি উদ্দেশ্যে হামলা ও ভাংচুর চালায় আমি বুঝতে পারলাম না।আর এ ঘটনায় আমি নিরাপত্তা হীনতায় ভুগছি।
থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান বিষয় টি  শুনে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd