মোঃ নাসির উদ্দিন
স্টাফ রিপোর্টার:
রাজশাহী শহর রক্ষা প্রকল্পের আওতায় পদ্মা নদীর টি-গ্রোয়েন ও আই-বাঁধ এলাকাজুড়ে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রকিবুল হাসান। অভিযানে আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর উপবিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আবু হুরায়রা, রাজপাড়া থানার তদন্ত কর্মকর্তা আব্দুল আলিম এবং পানি উন্নয়ন বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা বেলাল উদ্দিন।
প্রশাসনের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরেই বাঁধ সংলগ্ন এলাকায় অবৈধভাবে দোকান ও অন্যান্য স্থাপনা গড়ে উঠেছিল, যা প্রকল্প বাস্তবায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। এসব উচ্ছেদ করে নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা এবং বাঁধ সংরক্ষণ নিশ্চিত করা হবে।
এ অভিযান বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিল রাজশাহী জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রাজশাহী।