• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ষষ্ঠবারের মত জেলার শ্রেষ্ঠ ওসি হলেন দেবীগঞ্জ থানার ওসি মো: সোয়েল রানা

বিমল কুমার রায় / ১২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

বিমল কুমার রায়
পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ে অপরাধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কৃতিত্বপূর্ন অবদানের জন্য ষষ্ঠবারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোয়েল রানা।

বৃহস্পতিবার(১৯ জুন) সকাল ১০টায় পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর সভাপতিত্বে পুলিশ লাইন ড্রিল সেডে মে মাসের মাসিক কল্যান সভা এবং পরবর্তীতে পুলিশ সুপার অফিসের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মে মাসের কৃতিত্বপূর্ন কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ থানা দেবীগঞ্জ থানা এবং শ্রেষ্ঠ ওসি হিসেবে দেবীগঞ্জ থানার ওসি মো: সোয়েল রানার নাম ঘোষণা করা হয়েছে। এসময় সোয়েল রানার হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ।

এছাড়াও বিশেষ পুরস্কার হিসেবে জেলা ডিএসবির ডিআইও-১ মোঃ মোক্তারুল ইসলাম, শ্রেষ্ঠ এসআই হিসেবে দেবীগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মোঃ রবিউল ইসলাম, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে সদর ট্রাফিক সার্জেন্ট মোঃ কাওসার হামিদ, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে সদর থানার এএসআই (নিরস্ত্র) তপন কুমার রায় এবং শ্রেষ্ঠ এএসআই হিসেবে সদর থানার এএসআই (নিরস্ত্র) মোঃ মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন।

সভায় অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সম্পর্কে আলোচনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, ডিএসবি কার্যক্রম, কোর্ট কার্যক্রমসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা হয়।

এসময় সভায় উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শইমী ইমতিয়াজ, দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা, জেলা পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোঃ আসাদুজ্জামান আসাদ, পুলিশ লাইন্স আর.আই মোঃ মিজানুর রহমান চৌধুরী, ডিআইও-১, কোর্ট ইন্সপেক্টর, সকল থানার অফিসার ইনচার্জ এবং টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।

এবিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোয়েল রানা বলেন, “দেবীগঞ্জ থানার সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও এলাকাবাসীর সহযোগিতায় এই অর্জন সম্ভবপর হয়েছে। ভবিষ্যতে এই ধারা যেন অব্যহত থাকে তার জন্য সকলের সহযোগিতা কামনা করছি”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd