মোঃ নাসির উদ্দিন
স্টাফ রিপোর্টার রাজশাহী
রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলায় গণসংযোগ করেছেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, যিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে পরিচিত।
শুক্রবার (১৯ জুন ২০২৫) বাসুদেবপুর ইউনিয়নের বালিয়াঘাটা এবং সুইজগেট বাজার এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় এবং মতবিনিময় করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় কর্মী-সমর্থকেরা।
মিলনের আগমনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে তার আগমণকে কেন্দ্র করে সাড়া পড়ে যায়।