এম এ ওয়াহেদ
লাখাই উপজেলা প্রতিনিধি:
ইসলাম, দেশ মানবতার কল্যাণে ইসলামপন্থীদের মাঝে ঐক্য গড়ে আগামী জাতীয় নির্বাচনে অংশ গ্রহন করার আহবান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর প্রধান অতিথি মুফতি মুহাম্মদ রেজাউল করীম আরো বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের সকল ইসলামপন্থী ও সমমনার সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশ গ্রহন করে দেশ, জাতী ও মানবতার কল্যাণে কাজ করার জন্য সমাজের সকল পেশাজীবি রাজনৈতিক দল ও তৌহিদি জনতাকে সাথে নিয়ে ইসলামী রাস্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই। গতকাল বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে ওলামা মশায়েখ আইম্মা পরিষদ হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওলামা মশায়েখ আইম্মা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা লোকমান সাদি ও আইম্মা পরিষদের সাধারণত সম্পাদক মাওলানা আবু মুসা সাদ এর পরিচালনা সভায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মহিব উদ্দীন আহমেদ সোহেল, জাময়াত ইসলামী বাংলাদেশ হবিগঞ্জ জেলা কমিটির আমীর মুখলেছুর রহমান, খেলাফত মজলিসের হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট সারোয়ার হোসেন শামীম, মাওলানা কারী আঃহালিম, ওলামা মশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মাঈনুদ্দীন খান তানভীর, মাওলানা শুয়াইব আহমেদ আশরাফী, মাওলানা নাছির উদ্দীন আনসারী, মাওলানা আব্দাল হোসেন খান,মাওলানা জাবের আল হুদা, মাওলানা ফয়সল আহমেদ, মাওলানা তোফাজ্জুল হক, মাওলানা ইদ্রিছ আহমদ, মাওলানা নজির আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস লাখাই উপজেলা শাখার সহসভাপতি মুফতি ফয়জুল করীম, মুফতি মহিবুর রহমান, মাওলানা হাদিসুর রহমান, মাওলানা সাব্বির আহমেদ, মাওলানা লোকমান খান, মাওলানা ইউসুফ আহমদ, ইঞ্জিনিয়ার মনসুর হাল্লাজ, মাওলানা সাহিদুর রহমান প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা সাহিদুর রহমান। পরিশেষে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেবের দোয়ার মাধ্যমে সভা সমাপ্তি ঘোষণা করেন।