এম এ ওয়াহেদ
লাখাই উপজেলা প্রতিনিধি:
হবিগঞ্জে জেলার লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্ণারে দেখা দিয়েছে তীব্র ঔষধ সংকট। নানা ভোগান্তির শিকার সেবা নিতে আসা রোগীদের। খোঁজ নিয়ে জানা যায় গত জানুয়ারী থেকে জুন মাস পর্যন্ত ঔষধ সংকট ফলে এনসিডি কর্ণারে কার্ডধারী রোগীরা পাচ্ছেন না বিভিন্ন রোগের ঔষধ। সরেজমিনে গিয়ে দেখা গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্ণারের কার্ডধারী রোগীরা তাদের চাহিদা মতো ঔষধ না পাওয়ায় এনসিডি কর্ণারে দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীদের সাথে তর্কবিতর্ক যেন নিয়মিত রুটিন মতো চলছে তাদের সাথে বাকবিতন্ডা, এতে করে হরহামেশাই লেগে থাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তর্কের প্রতিযোগিতা। কয়েকজন ভুক্তভোগী রোগীর সাথে আলাপ হলে তারা জানান গত জানুয়ারী থেকে আমরা ঔষধ পাচ্ছি না।
খোঁজ নিয়ে জানা যায় এ উপজেলায় লোক সংখ্যা ১লাখ ৪৮ হাজার ৮শ ১১ জন। পুরুষ সংখ্যা ৭০ হাজার ৭শ ১৪ জন এবং নারী সংখ্যা ৭৮ হাজার ৯৭ জন।আয়াতন ১৯৬ দশমিক ৫৬ বর্গ কিলোমিটার। জন সংখ্যার বৃদ্ধির হার ২ দশমিক ০৮ এবং শিক্ষার হার ৩৩ দশমিক ৭ ভাগ। এ উপজেলা রয়েছে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ২টি, ইউনিয়ন স্বাস্থ্য ও পঃ পঃ কল্যাণ কেন্দ্র ৪টি ও ক্লিনিক সংখ্যা ১৫টি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীনের সাথে আলাপ কালে তিনি বলেন, সংশ্লিষ্ট অধিদপ্তরের বাজেট না থাকায় এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ না দেয়ায় ঔষধ সংকট দেখা দিয়েছে। বার বার চিঠি চালাচালি করা হলেও কাজের কাজ কিছুই করতে পারছি না। ঔষধ সংকটের কারনে হরহামেশাই সেবা নিতে আসা রোগীদের সাথে আমার স্টাফদের সাথে রোগীদের তর্কবিতর্ক লেগেই আছে। তিনি আরও বলেন এনসিডি কর্ণারে কার্ডধারী ডায়াবেটিস রোগীর সংখ্যা ১৬৮৮, হার্টের কার্ডধারী রোগীরা সংখ্যা ১২ শ এবং ব্লাডপ্রেশার রোগীর সংখ্যা ৩ হাজার ৬০৭ জন।তবে বর্তমানে ব্লাডপ্রেশার রোগীদের কোন প্রকার ঔষধ সংকট নেই। কবে নাগাদ ঔষধ পাওয়া যাবে জানতে চাইলে তিনি বলেন আগামী আগষ্ট মাস থেকে হয়তো ঔষধ সংকট থাকবে না। এ বিষয়ে সিভিল সার্জন রত্নদ্বীপ বিশ্বাসের সাথে যোগাযোগ করলে তিনি বলেন সারা বাংলাদেশ জুড়ে ঔষধ সংকট দেখা দিয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা চিঠি চালাচালি চলছে অচিরেই এ সমস্যার সমাধান হবে।