• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

পঞ্চগড়ে স্লোগানে প্রকম্পিত রাজপথ, আত্মবিশ্বাসে উদ্দীপ্ত এনসিপি নেতাকর্মী

মোঃ মকবুলার রহমান / ৫৬৭ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:

“২৪-এর গণঅভ্যুত্থানে যাদের স্লোগানে প্রকম্পিত হয়েছিল রাজপথ, আজ সেই সহযোদ্ধারাই যখন আবার স্লোগানে স্লোগানে আমার প্রিয় জন্মভূমি পঞ্চগড়ের রাজপথ প্রকম্পিত করে, তখন আমার আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যায়”—এভাবেই পঞ্চগড়ের রাজপথে দাঁড়িয়ে আবেগঘন ভাষায় অনুভূতি প্রকাশ করেছেন সারজিস আলম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একজন শীর্ষস্থানীয় নেতা।

তিনি বলেছেন, “আমার বন্ধু, তরুণ প্রজন্মের প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে যারা একে একে এনসিপির কর্মী ও সমর্থকে পরিণত হচ্ছেন এবং আমাদের সঙ্গে একাত্ম হয়ে স্লোগানে গলা মিলিয়েছেন, তাদের আমি কৃতজ্ঞতা জানাই। আপনাদের উদ্দেশে একটি কথাই বলতে চাই— মানসিক প্রস্তুতি রাখুন! আমাদের পথ দীর্ঘ, তবে লক্ষ্য সুস্পষ্ট। আমরা বারবার এইভাবেই রাজপথ প্রকম্পিত করব, ইনশাআল্লাহ।”

এনসিপি’র তরফ থেকে জানানো হয়, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, মৌলিক সংস্কার এবং স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ গঠনের লক্ষ্যে চলমান আন্দোলনে তরুণদের সম্পৃক্ততা এই পথচলার সবচেয়ে বড় প্রেরণা।

রাজপথে থাকা একাধিক নেতাকর্মী বলেন, তারা এখন শুধু সমর্থক নন, বরং এই পরিবর্তনের আন্দোলনের সক্রিয় অংশীদার। তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে প্রকম্পিত হয়েছে পঞ্চগড়ের রাজপথ।

পথসভা ও গণজমায়েতে উপস্থিত রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পঞ্চগড়ে এনসিপির এই স্লোগান-ভিত্তিক জাগরণ আগামী দিনে জাতীয় রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd