• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

সংস্কারবিরোধী নয়, বিএনপি সংস্কারের অঙ্গীকারে অবিচল: মির্জা ফখরুল

মোঃ মকবুলার রহমান / ৩৩৮ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:

বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ হিসেবে চিত্রিত করতে একটি মহল সুপরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (৬ জুলাই) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিএনপি সংস্কারবিরোধী নয়, বরং এ দেশের অন্যতম সংস্কারপন্থী রাজনৈতিক শক্তি। ২০১৬ সালে বেগম খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ থেকে শুরু করে ২০২২ সালের ২৭ দফা ও ২০২৩ সালের ৩১ দফা সংস্কার কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি বারবারই জাতিকে কাঙ্ক্ষিত রাজনৈতিক রূপান্তরের রূপরেখা দিয়েছে।”

তিনি অভিযোগ করেন, “গণমাধ্যমের একটি অংশ ও কিছু ব্যক্তিত্ব উদ্দেশ্যমূলকভাবে ভুল তথ্য উপস্থাপন করে বিএনপিকে ভুলভাবে উপস্থাপন করছে। জনগণ এসব অপপ্রচারে বিভ্রান্ত হয়নি। বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, সংগঠনের অধিকার ও সংসদীয় গণতন্ত্র রক্ষায় বিএনপি বরাবরই সক্রিয় থেকেছে।”

নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন, “নির্বাচন বিলম্বিত করতে যারা চায়, তারা গণতন্ত্রের পক্ষে নয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে আলোচনায় ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে ঐকমত্য হয়েছে। দেশ সেই পথেই এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।”

জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আগেই আমাদের অবস্থান জানিয়েছি। সরকার বলেছে তারা দায়িত্ব নেবে, কিন্তু এখনো কোনো প্রস্তাব দেয়নি। আমরা সবসময় আলোচনায় আগ্রহী।”

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার বৈশ্বিক নজির না থাকলেও আমরা দলের সিদ্ধান্ত অনুযায়ী ১০ বছর মেয়াদ নির্ধারণ করেছি। স্বৈরাচার বা ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতেই এ সিদ্ধান্ত।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর ক্ষমতা কেন্দ্রীভূত রাখার বিপক্ষে আমরা। ‘এনসিসি জাতীয়’ ধারণার মাধ্যমে যদি কার্যকর নির্বাহী বিভাগের ওপর অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ চাপানো হয়, সেটি মেনে নেওয়া যায় না। তবে আমরা আশাবাদী, আলোচনার মাধ্যমে সাংবিধানিক বিষয়ে একটি জাতীয় ঐকমত্যে পৌঁছানো সম্ভব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd