• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এম এ ওয়াহেদ / ৫৩৫ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

এম এ ওয়াহেদ
লাখাই উপজেলা প্রতিনিধি:

লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত হয়েছে। বুধবার ১৬ জুলাই বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজিত দোয়া ও জুলাই শহিদ দিবসে উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মুহিতুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনায় অংশ নিয়েছেন উপজেলা কৃষিবিদ কৃষি কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলাম, ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, শহিদ মামুন আহমেদ এর ভাই রুবেল প্রমুখ। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি কাজী শারমিন নেওয়াজ, প্রয়ৌকশী এহতেশামুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জামাল উদ্দীন, প্রকল্প কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রাকিব সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন। সভাপতি অনুপম দাস অনুপ বলেন আমরা যারা সরকারী কর্মকর্তা ও কর্মচারী আছি আমরা যেন উপজেলায় আগত সেবা প্রার্থীদের সাথে বৈষম্য মূলক আচরণ না করে যথাযথ ভাবে সেবা দিতে পারি সে আহবান জানিয়ে তিনি আরও বলেন, প্রথমেই আমাদের কে বাংলাদেশের সুনাগরিক হিসেবে নিজেদের কে গড়ে তুলতে পারি এবং সেবার মান বৃদ্ধি করতে পারি সে দিকে লক্ষ্য রেখে জনসাধারণের সেবা করার আহবান জানান। পরিশেষে বাংলাদেশের সকল শহিদ ও আহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন থানা মসজিদের ইমাম মাওলানা মহিবুর রহমান। প্রথমেই তেঘরিয়া গ্রামের শহিদ মামুন আহমেদ এর মা নিশামন বিবি আবেগ আপ্লূত হয়ে বলেন তেঘরিয়া হতে হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়কের সংযোগ সড়কটি শহিদ মামুন আহমেদ এর নামে নামকরণ করার দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd