• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

‎নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন: যুগ্ম আহ্বায়ক হলেন রেয়াজুল ইসলাম (কালু)

মোঃ মকবুলার রহমান / ৪৩৭ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

‎মোঃমকবুলার রহমান
স্টাফ রিপোর্টার

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি নীলফামারী জেলা শাখার পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন একটি আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। এই নবগঠিত কমিটিতে ভোগডাবুড়ি ইউনিয়নের সফল চেয়ারম্যান, রাজপথের সংগ্রামী নেতা মোঃ রেয়াজুল ইসলাম (কালু)-কে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
‎
‎বুধবার (১৬ জুলাই) দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে নতুনভাবে পুনর্গঠনের লক্ষ্যে এই কমিটি গঠনের কথা উল্লেখ করা হয়।
‎
‎ঘোষিত নীলফামারী জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি:
‎
‎১। আহ্বায়ক: মোঃ সেলিম ফারুক
‎২। যুগ্ম আহ্বায়ক: সোহেইল পারভেজ
‎৩। যুগ্ম আহ্বায়ক: মোস্তফা প্রধান বাচ্চু
‎৪। যুগ্ম আহ্বায়ক: মোঃ রেয়াজুল ইসলাম (কালু)
‎৫। সদস্য সচিব: এ এইচ এম সাইফুল্লাহ রুবেল
‎
‎মোঃ রেয়াজুল ইসলাম (কালু) একজন জনপ্রিয় স্থানীয় নেতা হিসেবে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয়। তৃণমূল পর্যায়ে তাঁর সুদৃঢ় অবস্থান এবং জনসেবামূলক ভূমিকার জন্য তিনি ইতোমধ্যে ইউনিয়নবাসীর আস্থাভাজন হয়ে উঠেছেন। তাঁকে জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করায় ভোগডাবুড়ি ইউনিয়নজুড়ে নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
‎
‎স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, “কালু ভাইকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা শুধু একজন নেতার স্বীকৃতি নয়, বরং তৃণমূলের প্রতি কেন্দ্রীয় নেতৃত্বর আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। আমরা আশা করি, তাঁর নেতৃত্বে জেলা বিএনপি নতুন প্রাণ ফিরে পাবে।”
‎
‎কমিটির অন্যান্য নেতাদের নিয়েও কর্মীদের মধ্যে প্রত্যাশা ও আস্থার সঞ্চার হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নবগঠিত আহ্বায়ক কমিটি ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে জেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনা করবে।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd