• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

চট্টগ্রামে চাঁদাবাজি ও হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান বিএনপির

মোঃ মকবুলার রহমান / ৩৫১ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম শহরের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি বলেছে, নিরপরাধ ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, চাঁদাবাজির দৌরাত্ম্য এবং প্রশাসনের নীরব ভূমিকা ব্যবসা-বাণিজ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, ‘ঢাকার পর দেশের দ্বিতীয় প্রধান শহর চট্টগ্রাম শুধু একটি মহানগর নয়, বরং এটি দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র। সমুদ্রবন্দরনির্ভর এই শহর থেকেই মূলত দেশের আমদানি-রপ্তানি ও বাণিজ্য কার্যক্রম পরিচালিত হয়।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি, নিরীহ ব্যবসায়ীদের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা দায়ের ও অব্যাহত চাঁদাবাজি দেশের অর্থনীতির স্বাভাবিক গতি ব্যাহত করছে। এ অবস্থায় দেশের সামগ্রিক বাণিজ্যিক পরিবেশ হুমকির মুখে পড়েছে।’

বিএনপি চট্টগ্রামবাসী, বিশেষ করে ব্যবসায়ী সমাজকে এই অনাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। পাশাপাশি, স্থানীয় প্রশাসনকে অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণ করে চাঁদাবাজি, হয়রানি ও বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় দলটি।

বিবৃতিতে বলা হয়, ‘ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি না হলে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়বে। চট্টগ্রামের মতো একটি কৌশলগত নগরীতে এই পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd