• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

জামায়াত কেয়ামত পর্যন্তও রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে না — গয়েশ্বর চন্দ্র রায়

মোঃ মকবুলার রহমান / ২৮২ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:

জামায়াতে ইসলামীর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সম্ভাবনা একেবারেই নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, “আমি নিশ্চিত জানি, কেয়ামত পর্যন্তও জামায়াত রাষ্ট্রক্ষমতায় যেতে পারবে না। অন্য রাজনৈতিক দল হয়তো একদিন ক্ষমতায় আসবে, কিন্তু জামায়াত নয়—এটা শতভাগ নিশ্চিত। গয়েশ্বর চন্দ্র রায়ের এমন মন্তব্য বিবিসি বাংলা সুত্রে জানা গেছে।

শনিবার (১৯ জুলাই) মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির একটি রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

গয়েশ্বর রায় বলেন, “জামায়াতের সাত দফা আসলে একটি পরিকল্পিত নাটক। এ দফার ভেতর দিয়ে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ ও অস্থির করার অপচেষ্টা চলছে। আওয়ামী লীগ এখন নিস্ক্রিয়, তাই বিএনপি ক্ষমতায় আসতে পারে—এই সম্ভাবনাই তাদের গাত্রদাহের কারণ।”

মুক্তিযুদ্ধ ও ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, “১৯৭১ সালের গণআন্দোলনের সময় পাকিস্তানে জামায়াত সবসময়ই বিরোধিতা করেছে। সেই জামায়াত আজও পাকিস্তানে জনপ্রিয়তা পায়নি। ভারতে তাদের অস্তিত্ব থাকলেও তারা শক্তিশালী নয়। বাংলাদেশের মানুষ কী চায়, সেই মনের ভাষা যারা বোঝে না, তারা কখনো জনগণের নেতৃত্ব দিতে পারে না।”

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে আলোচনার জবাবে বিএনপির এই শীর্ষ নেতা বলেন,
“দল নয়, অপরাধ করলে ব্যক্তির বিচার হতে পারে। আওয়ামী লীগ থাকুক বা না থাকুক, বিএনপি থাকুক বা না থাকুক—রাজনীতি চলবে জনগণের শক্তিতে। কিন্তু যারা একাত্তরের ঘাতকদের পুনর্বাসনের স্বপ্ন দেখে, তারা কখনো এ দেশের নেতৃত্ব নিতে পারবে না। আমরা জীবিত থাকতে তা হতে দেবো না। এটা স্পষ্টতই অসম্ভব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd