মোঃ আব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি শেখ ফরিদ (২৫), উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় পাঁচমাথা এলাকার মৃত আমজাদ দেওয়ানির পুত্র।
পুলিশ জানায়, ২০২০ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেখ ফরিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার রায়ে আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হই। মঙ্গলবার (২২ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”