মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:
আল্লাহর অশেষ রহমতে নীলফামারী জেলার ডোমার উপজেলার পূর্বভোগডাবুড়ি ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর জলিল শাহীন গত(২৬ জুলাই) রাতে নীলফামারী ক্লিনিকে পিত্তথলির সফল অপারেশন সম্পন্ন করেছেন।
অপারেশনের পর তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। দীর্ঘদিন ধরেই পিত্তথলিজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশেষে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং তা সফলভাবে সম্পন্ন হয়।
আলমগীর জলিল শাহীন শিক্ষাক্ষেত্রে একজন নিবেদিতপ্রাণ ও জনপ্রিয় শিক্ষক হিসেবে সুপরিচিত। শিক্ষকতা জীবনে তার অবদান স্থানীয় সমাজে প্রশংসিত হয়ে আসছে।
তার পরিবার, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে সবাইকে তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করার জন্য অনুরোধ জানানো হয়েছে।