• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন দায়ে বেকারি ও আইসক্রিম কারখানাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বিমল কুমার রায় / ৫৫৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

বিমল কুমার রায়,
পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের সোনাহার বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো: জুবায়ের হোসেন সিয়াম এর নেতৃত্বে সেনা ও পুলিশ সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
মো: তাহমিদুর রহমান ও মো: মিজানুর রহমান।

অভিযানে প্রথমে ‘ভাই ভাই বেকারি’ নামে একটি বেকারিতে অভিযান চালিয়ে দেখা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে। খাদ্যপণ্যে কোনো মেয়াদ বা উৎপাদন তারিখ নেই, নেই কোনো প্যাকেজিং মানদণ্ড। প্রতিষ্ঠানটির মালিক বেলাল হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তী পর্যায়ে ‘আহনাফ আইসক্রিম’ কারখানায় অভিযান চালিয়ে দেখা যায়, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছে। ফ্রিজে জমে থাকা বরফে পচা গন্ধ এবং প্লাস্টিকের পাত্রে খোলা অবস্থায় রাখা আইসক্রিমগুলো জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে মনে করেন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক হেমায়েত উল ইসলাম তপুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা জানান, জনস্বার্থে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এমন অভিযান অব্যহত থাকবে। অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন, মজুত বা বিপণনের সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না।

স্থানীয় বাজারে এ ধরনের অভিযান পরিচালনায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় এক ক্রেতা বলেন, “আমরা প্রতিদিন এসব বেকারি বা দোকান থেকে খাবার কিনি। আজকের অভিযান দেখে বুঝলাম আমরা কী ধরনের খাবার খাচ্ছি। প্রশাসনের কাছে আমরা কৃতজ্ঞ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd