• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

শিক্ষার্থীদের জীবন বাঁচাতে প্রাণদানকারী মাহরিন চৌধুরীর কবর জিয়ারত করলেন জলঢাকার সাংবাদিকরা

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান / ৩২৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:

ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজের সাহসী শিক্ষিকা মাহরিন চৌধুরীর আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করে তাঁর কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নীলফামারীর জলঢাকায়। বৃহস্পতিবার বিকেলে জলঢাকা প্রেস ক্লাবের সদস্যরা সাংবাদিকদের একটি প্রতিনিধিদল নিয়ে বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁর কবর জিয়ারত করেন।

উল্লেখ্য, নীলফামারীর জলঢাকার কৃতি সন্তান, বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি ও চৌধুরী পরিবারের সন্তান মাহরিন চৌধুরী ঢাকা উত্তরার দিয়াবাড়ীতে একটি বিমান দুর্ঘটনার সময় নিজের জীবন বাজি রেখে মাইলস্টোন কলেজের ২০ শিক্ষার্থীর প্রাণ রক্ষা করেন। পরে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জিয়ারতকালে মাহরিন চৌধুরীর বাবা-মায়ের কবরের পাশেই তাঁর কবরের সামনে দাঁড়িয়ে জলঢাকা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, সহ-সভাপতি মনিরুজ্জামান লেবু, হাসিবুল ইসলাম মিতু, মাহাদী হাসান মানিক, অর্থ সম্পাদক সানোয়ার হোসেন বাদশা, দপ্তর সম্পাদক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, ক্রীড়া সম্পাদক হাফিজুর রহমান, সদস্য রমজান আলী প্রমুখ শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক তাহমিদার রহমান মিলন এবং সাংবাদিক জাহিদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

দোয়া মাহফিলে প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান বলেন, “মাহরিন চৌধুরীর আত্মত্যাগ একটি যুগান্তকারী দৃষ্টান্ত। তাঁর জীবনের অপূরণীয় অবদান আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর অসমাপ্ত স্বপ্নগুলো বাস্তবায়ন করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা।”

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন বলেন, “তিনি শুধু একজন শিক্ষিকা নন, একজন আলোকিত মানুষ ছিলেন। এলাকার শিক্ষা উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখাই হবে আমাদের দায়িত্ব।”

মাহরিন চৌধুরীর এই আত্মত্যাগ শুধু একটি অঞ্চলের নয়, গোটা জাতির জন্য একটি গর্বের অধ্যায় হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd