• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে জাতীয় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইম সফলের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

এম এ ওয়াহেদ / ৫৫৪ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

এম এ ওয়াহেদ
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় জাতীয় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সফল করার লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.কাজী শামসুল আরেফীনের সভাপতিত্বে ও স্যানিটারী ইন্সপেক্টর বিধান চন্দ্র সোম এর পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ, উপজেলা পঃপঃ কর্মকর্তা নাঈমুল রহমান পিয়াস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাক্তার সাইফুল আজম, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী, ইসলামী ফাউন্ডেশন উপজেলা কর্মকর্তা জুলহাস কাজী , কারীমিয়া মাদ্রাসার মোহতামিম মুফতি ইকবাল হোসাইন, ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি এম এ ওয়াহেদ, আনসার ভিডিপির প্রশিক্ষক মোর্শেদ আলম সহ প্রমুখ। কর্মশালা সুত্রে জানা যায় আগামী ১লা সেপ্টেম্বর হইতে ৭-৮ বছর পর্যন্ত শিশু ও প্রতিটি শিক্ষা ও সমমানের শিক্ষা প্রতিষ্টানের ছাত্র ছাত্রীদের ৯ বছর থেকে ১৫ বছরের শিক্ষার্থীদের কে টাইফয়েড প্রতিরোধ ভ্যাকসিন টিকা প্রদান করা হবে। টাইফয়েড প্রতিরোধ ভ্যাকসিন টিকা গ্রহনকারীগন যার যার জন্ম নিবন্ধনের মাধ্যমে অনলাইনে আবেদন করে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করতে শিশুদের জন্ম নিবন্ধনের ১৭ ডিজিটের ডিজিটাল জন্ম নিবন্ধনের সনদ এর মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে vxepi.gov.bd মাধ্যমে আবেদন করতে হবে এবং মাধ্যমিক ও সমমানের শিক্ষার্থীদের কে ইমেইল vaxepi@mis.dghs.gov.bd এর মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে এবং শিক্ষার্থীরা vaxepi.gov.bd এর মাধ্যমে নিবন্ধন করতে হবে। এ কার্যক্রম বাস্তবায়নে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে এবং বেশি বেশি প্রচার প্রচারণার মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আহবান জানান। এ উপজেলায় ৭০ হাজার শিশু ও ৯ম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের কে টাইফয়েড প্রতিরোধ ভ্যাকসিন টিকা দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd