• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

মহীয়সী নারী শহীদ মাহেরীন চৌধুরীর সমাধিতে বিএনপি নেতা তুহিন চৌধুরীর শ্রদ্ধা নিবেদন

মোঃ মকবুলার রহমান / ২৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:

ঢাকার উত্তরায় মর্মান্তিক মাইলস্টোন স্কুল ট্রাজেডিতে প্রাণ হারানো জলঢাকার কৃতি সন্তান, মহীয়সী নারী ও আদর্শ শিক্ষিকা শহীদ মাহেরীন চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মুনাজাতে অংশ নিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

গতকাল বুধবার বিকেল ৪টায় তিনি জলঢাকার বগুলাগাড়ি গ্রামে অবস্থিত শহীদ মাহেরীন চৌধুরীর সমাধিস্থলে উপস্থিত হন। এ সময় বিএনপির নেতাকর্মীরা ছাড়াও বগুলাগাড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান।

জনাব তুহিন চৌধুরী সমাধির সামনে কিছু সময় নীরবে দাঁড়িয়ে শহীদ মাহেরীনের আত্মার মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও দোয়া করেন। পরে তিনি সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মাহেরীনের আত্মত্যাগ ও শিক্ষা-অর্জনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “তিনি ছিলেন সময়ের চেয়ে অগ্রসর এক অনুকরণীয় আদর্শ। একজন শিক্ষক হিসেবে তাঁর মানবিকতা, নিষ্ঠা ও মূল্যবোধ আমাদের আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জলঢাকা পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মরহুম আনোয়ারুল কবির চৌধুরীর সমাধিতেও জিয়ারত করেন এবং সেখানে দোয়া করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপি সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম (কালু)সহ অন্যান্য নেতৃবৃন্দ। জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি রশিদুল ইসলাম বাঙালী,সহ স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd