• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জে খেজুর গাছ রোপণ: পরিবেশবান্ধব উন্নয়নে ইউএনওর সক্রিয় ভূমিকা

মোঃ মকবুলার রহমান / ৪০৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:

দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের খুটামারা এলাকায় সড়কের দুই পাশে খেজুর গাছ রোপণ করা হয়েছে। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এক আবেগঘন বক্তব্য দিয়েছেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ।

ইউএনও বলেন,

> “এই রাস্তার দুইধারে খেজুর গাছ রোপণ করা হয়েছে। আমি হয়তো কাল দেবীগঞ্জে থাকব না, কিন্তু এই গাছগুলো থাকবে—দেবীগঞ্জের, দেবীগঞ্জের মানুষের সম্পদ হয়ে। প্রয়োজন শুধু একটু খেয়াল ও সচেতনতা, যাতে এগুলো নষ্ট না হয়।”

তিনি আরও বলেন,

> “প্রতিটি গাছই আমাদের ভবিষ্যতের জন্য এক একটি সবুজ পুঁজি। এসব গাছ বড় হলে যেমন পরিবেশ উপকার পাবে, তেমনি সাধারণ মানুষও ছায়া ও সৌন্দর্য পাবে। আমাদের উচিত এগুলো রক্ষা করা ও যত্ন নেওয়া।”

উল্লেখ্য, স্থানীয় প্রশাসনের উদ্যোগে এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রমে স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়ছে। ইউএনও’র এমন উদ্যোগ ও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক আলোড়ন সৃষ্টি করেছে।

এলাকাবাসীর প্রত্যাশা, এসব গাছ একদিন সবুজ ছায়া দেবে—পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি দেবীগঞ্জের সৌন্দর্যও বাড়াবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd