• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে গাজিপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ / ১৩০ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে গাজিপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ তারিখ রবিবার চাঁপাইনবাবগঞ্জ কোট চত্বরে সাংবাদিক জোহরুল ইসলাম এর সঞ্চালনায় জেলার সাংবাদিকগন মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন এসিয়ান টেলিভিশন এর স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু , একাত্তর টেলিভিশন এর জেলা প্রতিনিধি রুকুনুজ্জামান, যায়যায়দিন প্রতিকার জেলা প্রতিনিধি সেলিম রেজা, চাঁপাইনবাবগঞ্জ যমুনা টেলিভিশন এর জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা মুন্টুসহ উপস্থিত ছিলেন চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক এসোসিয়েশন মহাসচিব শাহীন আকতার, মুনির হোসেন, মাহিদুল ইসলাম ফরহাদ, বদিউজ্জামাল রাজাবাবু, জাহাঙ্গীর আলম, মুসা মিয়া, মেহেদী হাসান প্রমুখ।

গাজীপুরে চন্দনা চৌরাস্তায় প্রকাশ্যে মানুষের লোকালয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে এবং হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক বৃন্দরা । দেশীয় অস্ত্র নিয়ে এক যুবককে মারধর ও ধাওয়া দেওয়ার ঘটনা ভিডিও করায় গাজীপুরের সাংবাদিক মো.আসাদুজ্জামান তুহিনকে (৩৮)গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক। তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া এলাকার হাসান জামালের ছেলে। চান্দনা চৌরাস্তা এলাকায় সপরিবারে বসবাস করতেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনে উপস্থিত সাংবাদিকগণ বক্তব্যে অত্বর্তিকালীন সরকারের কাছে জোর দাবি জানান সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার টাইব্রুনারের মাধ্যমে রায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। সাংবাদিকরা জাতির বিবেক কিন্ত আজ সাংবাদিক বৃন্দরা হত্যার শিকার ও নির্যাতনের শিকার হচ্ছে, আর কোন সাংবাদিক যেন জীবন দিতে না হয়। নয়লে সাংবাদিক মহল রাস্তায় নামতে বাধ্য হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd