• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

তুহিন হত্যার বিচার না হলে সাংবাদিকদের নিরাপত্তা অনিশ্চিত — ডিমলার সাংবাদিকদের মানববন্ধনে বক্তারা

মশিয়ার রহমান / ১৪৯ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নীলফামারী প্রতিনিধি:

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন নীলফামারীর ডিমলায় কর্মরত সাংবাদিকরা। ঘটনার প্রতিবাদে তারা রোববার (১০ আগস্ট) দুপুর আড়াইটায় উপজেলার স্মৃতি অম্লান (শুটিবাড়ি মোড়) এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। সংবাদপেশায় স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা এখন ভয়াবহ সংকটে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ৪৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, নির্যাতন ও হামলার শিকার হয়েছেন ১৮০ জনেরও বেশি, এছাড়া বহু সাংবাদিক গুম হয়েছেন—যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি।

বক্তারা আরও বলেন, “সাংবাদিকরা সত্য, ন্যায় ও জনগণের কণ্ঠস্বর। তাদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত না হলে তথ্যপ্রবাহ ব্যাহত হবে, যা সরাসরি গণতন্ত্রের ক্ষতি ডেকে আনবে।”

তারা দ্রুততম সময়ে তুহিন হত্যার বিচার সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি সাংবাদিকদের জন্য সুনির্দিষ্ট নিরাপত্তা নীতিমালা প্রণয়ন, কঠোর আইন প্রয়োগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।

বক্তারা সতর্ক করে বলেন, “যদি দোষীদের শাস্তি না হয়, তবে এ ধরনের নৃশংস ঘটনা বেড়ে যাবে এবং গণতান্ত্রিক চেতনা গুরুতর হুমকির মুখে পড়বে।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন—মিজানুর রহমান সবুজ, শহিদুল ইসলাম, মোতালেব হোসেন, ময়েন কবির, বাদশা সেকেন্দার ভুট্টু, রেজোয়ান ইসলাম, বাদশা প্রামাণিক, জাহিদুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, নুরুজ্জামান নয়ন, আমিনুর রহমান দুলাল, আসাদুজ্জামান পাভেল, কামরুজ্জামান মৃধা, জসীমউদ্দীন নাগর প্রমুখ।

উল্লেখ্য, গত ৭ আগস্ট (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। দীর্ঘদিন ধরে তিনি সাহসিকতার সঙ্গে পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ হত্যাকাণ্ডে দেশের সাংবাদিক সমাজে গভীর শোক ও ক্ষোভের সঞ্চার হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd