• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ 

মোঃ আব্দুর রাজ্জাক সরকার / ১৬৮ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

মোঃ আব্দুল রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ড, সারাদেশে সাংবাদিক নির্যাতন ও সাংবাদিকদের সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে) এর উদ্যোগে সদর উপজেলা পরিষদ, কুড়িগ্রাম এর সামনে মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে) এর নব নির্বাচিত কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম রিগ্যান বলেন, “সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ড শুধু ব্যক্তিকে নয়, পুরো গণমাধ্যম ও গণতন্ত্রকে আঘাত করে। দেশে মুক্ত সাংবাদিকতা টিকিয়ে রাখতে হলে সাংবাদিক সুরক্ষা আইন অবিলম্বে কার্যকর করতে হবে।
কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে) এর নব নির্বাচিত কমিটির সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন বলেন, “সাংবাদিকদের ওপর বারবার হামলার ঘটনা প্রমাণ করে দেশে মতপ্রকাশের স্বাধীনতা ভয়াবহভাবে সংকুচিত। গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকরা যদি নিরাপদ না থাকেন, তবে জনগণের কণ্ঠস্বরও নিরাপদ নয়।”

বাংলাদেশ প্রেস ক্লাব, কুড়িগ্রাম জেলা শাখার সিঃ যুগ্ন আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন আরিফ বক্তব্যে বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। দেশে ধারাবাহিকভাবে সাংবাদিকদের ওপর নির্যাতন, নিপীড়ন, মিথ্যা মামলা ও হয়রানি দিন দিন বেড়েই চলেছে—যা গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনুস আলী আনন্দ- আমার সংবাদ, আমিনুল ইসলাম- বাংলাদেশ প্রতিদিন ডিজিটাল, বাবুল জামান- দৈনিক আমার দেশ, রাশিদুল ইসলাম রাসেদ- প্রতিদিনের বাংলাদেশ, তামজিদ হাসান তুরাগ- কালের কণ্ঠ, আব্দুল্লাহ আল মুজাহিদ- কালবেলা, রাশেদুজ্জামান তাওহীদ- গ্লোবাল টিভি, মিজানুর রহমান মিন্টু- এশিয়ান টেলিভিশন, মোখলেছুর রহমান মন্ডল- দৈনিক অপরাধ কন্ঠ, আব্দুর রাজ্জাক সরকার- সাপ্তাহিক অগ্রযাত্রা ও এফ কে আশিক- দৈনিক জনকন্ঠ সহ আরো অনেকেই।

বক্তারা বলেন, তারা অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান। একইসঙ্গে তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd