• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ দেনমোহর পরিশোধের ব্যর্থতায় তিন মাসের জেল ও নিঃস্ব স্বামীর দায়মুক্তির আইনি বিশ্লেষণ! লাখাইয়ে শিশু মানছুরা হত্যা: অপকর্ম ঢাকতে হত্যার অভিযোগ, ডিএনএ পরীক্ষাসহ তদন্তে অগ্রগতি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা দেবীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বাসের ধাক্কায় মা ও কন্যার মৃত্যু, আহত আরও দুইজন চাঁপাইনবাবগঞ্জের গ্রাম ও শহরকে গ্রীন ক্লিন করার অঙ্গীকারবদ্ধ — নূরুল ইসলাম বুলবুল ভোগডাবুরী ইউনিয়নে হাট-বাজারে ঘুরে জনগণের সঙ্গে মতবিনিময় করলেন এমপি আব্দুস সাত্তার চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে এতিমদের সাথে নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুলের ইফতার বসতবাড়ীতে অনধিকার প্রবেশ, শ্লীলতাহানি, মারধর, ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলার মামলায় ডোমার ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বার্তা বিভাগ / ১৮৮ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার:

নীলফামারীর ডোমার উপজেলায় ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলার ঘটনায় ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা মাসুম আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ আগস্ট) দুপুরে ডোমার মাদ্রাসা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাসুম আহমেদ সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি পল্টনপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত মসলেম উদ্দীনের ছেলে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ওই নির্বাচনে বিএনপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের মামলায় মাসুম আহমেদ ১১ নম্বর এজাহারনামীয় আসামি।
ওসি আরও জানান, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মাদ্রাসা মোড়ের একটি চায়ের দোকানে বসে তিনি চা পান করছিলেন। পরে সঙ্গীয় ফোর্সসহ সেখানে গিয়ে তাকে আটক করি। জাতীয় নির্বাচনে হামলার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটি দীর্ঘদিন ধরে তদন্তাধীন ছিল এবং অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছিল। মাসুম আহমেদের গ্রেফতারের মাধ্যমে মামলার অগ্রগতি ঘটেছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। গ্রেফতারকৃত মাসুম আহমেদ ডোমার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd