বিমল কুমার রায়,
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
আঞ্চলিক দৈনিক করতোয়া পত্রিকার সুবর্ণজয়ন্তী (৫০ বছর পূর্তি) পঞ্চগড়ের দেবীগঞ্জে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাব প্রাঙ্গণে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। দৈনিক করতোয়ার দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি সজীব আহাম্মেদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাঈম মোর্শেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাব সভাপতি হরিশ রায় ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুন, করতোয়ার সাবেক প্রতিনিধি ও দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবীর রাজু এবং বাংলাদেশ প্রেস ক্লাব দেবীগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব এনামুল হক।
দেবীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও এ আয়োজনে অংশ নেন। আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন করেন।