• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

বছরের পর বছর সংস্কারহীন তুহিন বাঁধ সড়ক, চরম ভোগান্তিতে এলাকাবাসী

মশিয়ার রহমান / ১৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

মশিয়ার রহমান
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া প্রধান খাল থেকে পূর্ব বাইশপুকুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ তুহিন বাঁধ সড়কটি এখন যেন জনদুর্ভোগের আরেক নাম। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি এতটাই জরাজীর্ণ হয়ে পড়েছে যে, কয়েকটি গ্রামের সহস্রাধিক মানুষের দৈনন্দিন জীবন কার্যত অচল হয়ে পড়েছে।

এই সড়কটি শুধু যাতায়াতের জন্যই নয়—বাইশপুকুর ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাইশপুকুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, একাধিক মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে যাওয়ার প্রধান পথ এটি। ছাতুনামা, ভেন্ডাবাড়ি, আশ্রয়ণ প্রকল্প, ডাউয়াবাড়ি ও আশপাশের গ্রামগুলোর মানুষ প্রতিদিন এই রাস্তা ব্যবহার করে থাকেন।

বর্ষা এলেই সমস্যা চরমে ওঠে। টানা বৃষ্টিতে কোথাও বড় বড় গর্ত, কোথাও আবার মাটি ধসে খাল-বিলে মিলিয়ে গেছে। পুরোনো হেরিংবন্ড ইট উঠে গিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। শুকনো মৌসুমেও আরাম নেই—সড়ক জুড়ে ধুলোর ঝড় উঠে, যা পথচারী ও যানবাহনের জন্য সমান ভোগান্তির।

স্থানীয়দের অভিযোগ, নিত্য দুর্ঘটনা এই সড়কের এখন নিত্যসঙ্গী। অটোভ্যান, ভ্যানগাড়ি, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে জরুরি রোগী পরিবহন, স্কুলে যাওয়া-আসা, এমনকি কৃষিপণ্য বাজারে পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে। বিকল্প পথে যাতায়াতে সময় ও খরচ দুই-ই বেড়ে যাচ্ছে, কৃষকরা পড়ছেন আর্থিক ক্ষতির মুখে।

বাইশপুকুর গ্রামের মোজাম্মেল হক বলেন, “বছরের পর বছর এই রাস্তার কোনো সংস্কার হয়নি। বর্ষায় পানি জমে বড় গর্ত হয়, আর শুষ্ক মৌসুমে ধুলার কারণে চলাই দায়। জনপ্রতিনিধিদের বহুবার জানিয়েও কোনো ফল হয়নি।”

ভেন্ডাবাড়ি গ্রামের প্রবীণ আব্দুল জলিল জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন একসময় সড়কটি নির্মাণ করেছিলেন। পরে হেরিংবন্ড বসানো হলেও অবহেলায় সব নষ্ট হয়ে গেছে। “এখন তো পায়ে হেঁটেও পার হওয়া মুশকিল,”—কষ্টের সুরে বললেন তিনি।

খালিশা চাপানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান বলেন, “দুরবস্থার কথা উপজেলা প্রশাসনকে জানিয়েছি, তবে এখনো কোনো বরাদ্দ মেলেনি।”
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরানুজ্জামান জানান, “আমরা বিষয়টি জানি। বরাদ্দ পেলেই দ্রুত সংস্কার করা হবে। জরুরি ভিত্তিতে কিছু অংশ মেরামতের ব্যবস্থাও নেওয়া যেতে পারে।”

সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে স্কুলগামী শিশুরা। বর্ষায় কাদা ও পানি মাড়িয়ে নোংরা পোশাকে ক্লাসে যেতে হয়, ফলে অনেকেই ঝুঁকি এড়াতে বিদ্যালয়ে যাওয়া কমিয়ে দিয়েছে।

স্থানীয়দের দাবি, ডালিয়া প্রধান খাল থেকে পূর্ব বাইশপুকুর পর্যন্ত তুহিন বাঁধ সড়কের সংস্কার হলে শুধু যোগাযোগ ব্যবস্থাই উন্নত হবে না—কৃষি উৎপাদন, বাজারজাতকরণ, রোগী পরিবহন ও শিক্ষার্থীদের যাতায়াতও হবে নির্বিঘ্ন। তাই দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর আহ্বান জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd